ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ad728
রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল ৭অক্টোবর বুধবার  মঠেরঘাট ও উপজেলা পরিষদ এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আয়োজিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট আবুল কালাম জাকির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক, মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, আলী হোসেন, পলাশ ফারুক, আবুল আজাদ, দুলাল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ‘স্বৈরাচার’ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রের নির্দেশ দিচ্ছেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাণের নামে গোপনীয়তা লঙ্ঘন: বিপন্ন মানুষের আত্মসম্মান রক্ষা

ত্রাণের নামে গোপনীয়তা লঙ্ঘন: বিপন্ন মানুষের আত্মসম্মান রক্ষা