ঢাকা | বঙ্গাব্দ

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন: ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ad728
রূপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

এশিয়ান সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় কাঞ্চন সেতুর অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নরসিংদীগামী মোটরসাইকেল আরোহী আমির হোসেন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেল আরোহী নাসির উদ্দিন(৩৭) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত আমির হোসেন ঢাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করে রাজধানীর একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। 
কাঞ্চন হাইওয়ে পুলিশের এস আই নাজমুল হোসাইন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি