ঢাকা | বঙ্গাব্দ

ত্রিশালে চাঁদা আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যানজট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
ত্রিশালে চাঁদা আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যানজট ছবির ক্যাপশন: ত্রিশালে চাঁদা আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যানজট
ad728
ত্রিশালে চাঁদা আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যানজট

ময়মনসিংহের ত্রিশালে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার সামনে ইভা ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন চালকেরা। আকস্মিক অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, সড়কে ‘জিপি’র নামে তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। সম্প্রতি সেই চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জনভোগান্তির বিষয়টি তুলে ধরে চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ত্রিশাল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ত্রিশালের চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১০০ বোতল ‘এস্কাফ সিরাপ’সহ মাদককার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১০০ বোতল ‘এস্কাফ সিরাপ’সহ মাদককার