ঢাকা | বঙ্গাব্দ

দুর্ধর্ষ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার,উদ্ধার ২ মোটরসাইকেল

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
দুর্ধর্ষ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার,উদ্ধার ২ মোটরসাইকেল ছবির ক্যাপশন: দুর্ধর্ষ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার,উদ্ধার ২ মোটরসাইকেল
ad728
টাঙ্গাইলে দুর্ধর্ষ ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার,উদ্ধার ২ মোটরসাইকেল

মো: সাজিদ পিয়াল, জেলা প্রতিনিধি টাংগাইল 
 টাঙ্গাইল সদর থানার পুলিশ সন্তোষ বালুচড়া এলাকায় সংঘটিত এক দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ অভিযান চালিয়ে একই সাথে দুইটি মোটরসাইকেলও উদ্ধার করেছে যা ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হয়েছিল।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় ছিনতাই ওসন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিলস্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং গোপন সংবাদের সহায়তায় সদর থানা পুলিশ একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে আটক করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে ছিনতাই করছিল
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকরামোটরসাইকেলগুলোই মূল প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য সহযোগী ও
সন্ত্রাসীদের শনাক্ত করতে অভিযান চলমান।স্থানীয়রা জানিয়েছেন এই অভিযান তাদের জীবনে নিরাপত্তার এক নতুন বার্তা নিয়ে এসেছে।আমরা অনেক দিন ধরেই এই ধরনের অপরাধের ভয়ে উদ্বিগ্ন ছিলাম।পুলিশ যদি এমন কার্যকর অভিযান চালায় তা আমাদের জন্য আশার আলো— বলেন একজন স্থানীয় বাসিন্দা।পুলিশ সুপার আরওজানিয়েছেন ।ছিনতাই প্রতিরোধে তারা ভবিষ্যতেও নজরদারি ও রাডার অভিযান চালিয়ে যাবে যাতে জনগণ নিরাপদে ঘোরাফেরা করতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
গণমাধ্যমে হামলার নিন্দায় সরব দর্শকেরা

গণমাধ্যমে হামলার নিন্দায় সরব দর্শকেরা