ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ছবির ক্যাপশন: রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩
ad728
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় গত ১৩আগষ্ট বৃহস্পতিবার রাতে দেবর আলাল মিয়ার (৪৫) হামলায় ভাবী নাসিমা বেগম (৪২) নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দেবর আলাল মিয়া (৪৫), আলাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৪০) ও তাদের মেয়ের জামাই শাকিল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। নিহত নাসিমা বেগমের স্বামীর নাম বাবুল মীর। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। 
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার জালাল মিজির ছেলে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত ১৩আগষ্ট বৃহস্পতিবার রাতে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার তর্ক বিতর্ক ও বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া লোহার রড, এসএস পাইপ দিয়ে নাসিমা বেগমের উপর উপর্যুপরি হামলা চালায়। এসময় নাসিমা বেগম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় নাসিমা বেগমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নাসিমা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা নাসিমা বেগমকে  মৃত ঘোষণা করেন। এঘটনায় পাঁচ  জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আমলাবো এলাকায় দেবর ভাবীর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবস

ডোমারের হরিনচড়া বুড়িরহাটে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগ ব্যবস