ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, চার বসতঘর পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, চার বসতঘর পুড়ে ছাই ছবির ক্যাপশন: রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, চার বসতঘর পুড়ে ছাই
ad728
রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, চার বসতঘর পুড়ে ছাই 



নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাবো গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কাঞ্চন নদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আটটার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে ভোলাবো গ্রামের আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাশের আরও কয়েকটি পরিবারের ঘরসহ মোট চারটি ঘরে আগুন লাগে।
স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে দুটি কাঁচা ও দুটি সেমি-পাকা ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সামগ্রীসহ প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত এমপিরা

সংসদে শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত এমপিরা