ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে ছেলে ও পুত্রবধূর অত্যাচারের বিরুদ্ধে পিতা-মাতা ও এলাকাবাসীর মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
রূপগঞ্জে ছেলে ও পুত্রবধূর অত্যাচারের বিরুদ্ধে পিতা-মাতা ও এলাকাবাসীর মানববন্ধন ছবির ক্যাপশন: রূপগঞ্জে ছেলে ও পুত্রবধূর অত্যাচারের বিরুদ্ধে পিতা-মাতা ও এলাকাবাসীর মানববন্ধন
ad728
রূপগঞ্জে ছেলে ও পুত্রবধূর অত্যাচারের বিরুদ্ধে পিতা-মাতা ও এলাকাবাসীর মানববন্ধন ।। 

নূরনবী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারের অত্যাচারের প্রতিবাদে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগম তাদের  আত্মীয়স্বজন নিয়ে মানববন্ধন করেছেন। গতকাল ৫ এপ্রিল রবিবার বরপা- সুতালরা সড়কের  কেরামবোর্ড মোড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনপুর্বক সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, সমাজসেবক ওমর ফারুক ও আসলাম মোল্লা প্রমুখ। 
সভায় ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন বলেন, ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তার দীর্ঘদিন ধরে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সুমন আহমেদ পিতা-মাতার ভরণ-পোষণ না করে শারীরিক নির্যাতন করছে। পারিবারিক সমস্যা বলে স্থানীয় গণ্যমান্যদের কেউ এগিয়ে আসছেনা। তাই পিতা নাসির উদ্দিন বাদী হয়ে ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনে  মামলা দায়ের করেছেন। অবিলম্বে নির্যাতনকারী ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও সংশোধনে জরুরি নির্

ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও সংশোধনে জরুরি নির্