সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, হজসহ দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা
ঢাকায় নিযুক্ত তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে ভ্রাতৃপ্রতিম দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে একই দিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।
A H M Hafizul Bari