ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার
ad728
টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাংগাইল 


পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের কালিহাতিতে কিশোর নাইম শেখ (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩)। র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সখিপুর থানার যাদবপুর এলাকা থেকে শরিফুল ইসলাম এবং টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা বাইপাস এলাকা থেকে শামীম হোসেনকে আটক করা হয়।এজাহার সূত্রে জানা যায় নিহত নাইম শেখ আসামিদের প্রতিবেশী ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে নাইম শেখ বাড়ি থেকে নিকটস্থ শিমুল বাজারে যাওয়ার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সময় নাইমের পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালিয়ে আহত করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পিতা ওসমানি আলী শেখ বাদী হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর থেকেই পলাতকআসামিদের গ্রেফতারে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প তৎপরতা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও
তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।র‍্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
নাগরপুরে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার

নাগরপুরে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার